Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

খরগোশ খাওয়া হারাম নাকি হালাল ? হাদিস এর আলাকে

খরগোশের গোশত


খরগোশ খাওয়া হারাম নাকি হালাল ? হাদিস এর আলাকে


আমি শুনলাম বিড়ালের মত পা এই জাতীয় খরগোশ খাওয়া নাকি হারাম? ছাগলের মতটা নাকি খাওয়া হালাল? আসলে সঠিক কী হবে?
وعليكم السلام و رحمة الله و بركاته
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ ছাগলের মত পা বিশিষ্ট খরগোশ আছে কিনা আমার জানা নাই। নাসায়ী শরীফের এক হাদীসে এসেছে, এক গ্রাম্য ব্যক্তি ভূনা করা খরগোশ ও রুটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সামনে পেশ করে বলল, আমি এর হায়েজ হতে দেখেছি। তখন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বললেন, কোন সমস্যা নেই, তোমরা খাও! এবং গ্রাম্য ব্যক্তিকে বললেন, খাও! (নাসায়ী, হাদীস নং ২৪২৭) এখানে খরগোশটির পা কেমন ছিল তা জানা যায় না। অন্য কোন হাদীসেও পা’র বর্ণনা পাওয়া যায় না।
11885090_862978927117155_7331792263774312302_n
অনেকে সম্ভবত বিড়ালের মত পা বিশিষ্ট খরগোশের থাবা থাকায় তা খাওয়া জায়েজ হওয়া-না হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে উপরোক্ত হাদীসের ভিত্তিতে থাবা থাকা সত্বেও হিংস্র না হওয়ায় উলামায়েকেরাম এ ধরণের খরগোশ খাওয়া জায়েজ বলেছেন।
শরয়ী দলীল
عن ابن الحوتكية، قال: قال أبي: جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم ومعه أرنب قد شواها وخبز، فوضعها بين يدي النبي صلى الله عليه وسلم، ثم قال: إني وجدتها تدمى، فقال رسول الله صلى الله عليه وسلم لأصحابه: «لا يضر، كلوا»، وقال للأعرابي: «كل»، سنن النسائي (4/ 223
في الهدابة 4/441 ـ فصل فيما يحل أكله وما لا يحل قال ( ولا بأس بأكل الأرنب ) لأن { النبي عليه الصلاة والسلام أكل منه حين أهدي إليه مشويا وأمر أصحابه رضي الله عنهم بالأكل منه } ، ولأنه ليس من السباع ولا من أكلة الجيف فأشبه الظبي ـ
في بدائع الصنائع في ترتيب الشرائع -(4 / 153) ( كتاب الذبائح والصيود ) وعن الزهري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: “كل ذي ناب من السباع حرام” فذو الناب من سباع الوحش مثل الأسد والذئب والضبع ………… ولا بأس بأكل الأرنب لما روي عن ابن عباس رضي الله عنهما أنه قال: “كنا عند رسول الله صلى الله عليه وسلم فأهدى له أعرابي أرنبة مشوية فقال: لأصحابه كلوا”،
গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ); অধ্যায়ঃ ৪৩/ হিবা (উপহার) প্রদান; হাদিস নম্বরঃ [2402]; পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى الْقَوْمُ فَلَغَبُوا، فَأَدْرَكْتُهَا فَأَخَذْتُهَا، فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا، وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِوَرِكِهَا ـ أَوْ فَخِذَيْهَا قَالَ فَخِذَيْهَا لاَ شَكَّ فِيهِ ـ فَقَبِلَهُ‏.‏ قُلْتُ وَأَكَلَ مِنْهُ قَالَ وَأَكَلَ مِنْهُ‏.‏ ثُمَّ قَالَ بَعْدُ قَبِلَهُ‏.‏‏
We chased a rabbit at Mar-al-Zahran and the people ran after it but were exhausted. I overpowered and caught it, and gave it to Abu Talha who slaughtered it and sent its hip or two thighs to Allah’s Apostle. (The narrator confirms that he sent two thighs). The Prophet (sallallahu ‘alaihi wa sallam) accepted that. (The sub-narrator asked Anas, “Did the Prophet; eat from it?” Anas replied, “He ate from it.”)
২৪০২। সুলায়মান ইবনু হারব (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (মক্কার অদূরে) মাররায্ যাহারান নামক স্থানে আমরা একটি করগোশ তাড়া করলাম। লোকেরা সেটার পিছনে ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে আমি সেটাকে নাগালে পেয়ে ধরে আবূ তালহা (রাঃ)-এর কাছে নিয়ে গেলাম। তিনি সেটাকে যবেহ্ করে তার পাছা অথবা রাবী বলেন, দু’উরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খিদমতে পাঠালেন। শু’বা (রহঃ) বলেন, দু’টি উরুই পাঠিয়ে ছিলেন, এ শব্দের বর্ণনায় কোন সন্দেহ নেই। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহন করেছিলেন। রাবী বলেন, আমি শু’বা (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম, তিনি কি তা খেয়েছিলেন? তিনি বললেন। হ্যাঁ, খেলেছিলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেছিলেন।
প্রামান্যগ্রন্থাবলীঃ
১। নাসায়ী শরীফ, হাদীস নং ২৪২৭
২। আল হিদায়া, ৪/৪৪১
৩। বাদায়েউস সানায়ে ৪/১৫৩
৪। এমদাদুল আহকাম ৪/৩১০
৫। আপকে মাসায়েল ৫/৪৯৭

খরগোশের খাদ্যতালিকা (Rabbit Care 2)


খরগোশ 

খরগোশের প্রয়োজনীয় খাদ্য তালিকা:

অন্যান্য পশুদের মত খরগোশও বিভিন্ন
ধরনের মজাদার খাবার খেতে পছন্দ
করে। নিয়মিত পুষ্টিকর ও সুষমখাদ্য
আপনার প্রিয় খরগোশটিকে সুস্থসবল
রাখতে সাহায্য করে। দেখে নিন কি
কি খাদ্য আপনার খরগোশের খাদ্য
তালিকায় রাখা উচিৎ।
তাজা খড় (Hay): তাজা খড় খরগোশের
জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য।
প্রতিদিনের খাদ্য তালিকায় এটি
থাকা খুব এ জরুরী। বয়স্ক খরগোশকে
ঘাস, ওটের খড়, টিমোথি(Timothy Hay)
খাওয়ানো যাবে। আর বাচ্চা
খরগোশকে Alfalfa খাওয়ানো উচিৎ। উচ্চ
প্রোটিন আর চিনির কারনে Alfalfa
বয়স্ক খরগোশকে দেওয়া উচিৎ না। খড়
খরগোশকে ভাল পরিপাক স্বাস্থ্যের
জন্য প্রয়োজন অপরিহার্য ফাইবার
প্রদান করে এবং এটি একটি খরগোশ এর
দাঁত (যা ক্রমাগত বৃদ্ধি) নিচে পরতে
ভাল রাখার জন্য সাহায্য করে।
শাকসবজিঃ সবজি একটি বৈচিত্রপূর্ণ
ভাণ্ডার যা আপনার খরগোশ এর
দৈনন্দিন খাদ্যের একটি অংশ হওয়া
উচিত। সবসময় তাজা এবং
কীটনাশকমুক্ত শাকসবজি নির্বাচন করা
উচিৎ। খাওয়ানোর আগে শাকসবজি
ভাল করে ধুয়ে নিতে হবে। ঘরের
শোভাবর্ধনকারী লতাপাতা অনেক সময়
ওদের জন্য বিষাক্ত হতে পারে। যেসব
শাকসবজি খাদ্য তালিকায় রাখা
উচিৎ-
Broccoli leaves- ব্রোকলি পাতা
Carrot tops-গাজর একাংশ
Dill -শুলফা
Kale -পাতা কপি
Lettuce – লেটুস
Mint/Basil- পুদিনা
Mustard greens- সরিষা সবুজ শাক
Parsley- পার্সলে
Water cress- জল শাক
পানিঃ সবসময় আপনার খরগোশ জন্য
পানি দিয়ে রাখা আবশ্যক। ঝুলন্ত
পানির পাত্র অথবা বাটিতে সবসময়
পানি দিয়ে রাখতে হবে। গরম দিনে
খরগোশের পানির পাত্রে একটি বরফ
রেখে দিতে পারেন। আপনার খরগোশ
যথেষ্ট পানি পান না করলে ভিজা
সবজি খেতে দিবেন।
শুকনো খাবার (Pellets): পেট শপগুলোতে
বিভিন্ন ব্র্যান্ডের Rabbit Pellets
কিনতে পাওয়া যায়। পর্যাপ্ত ফাইবার
ও প্রোটিনসমৃদ্ধ এ খাবারগুলো
খরগোশের খুবই প্রিয়।
Treat: আপনার খরগোশকে খুশি করার
জন্য মাঝে মাঝে treat দিতে পারেন
কিন্তু স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে
হবে। রুটি, পাস্তা, নোনতা বিস্কুট,
কুকি, চিপস, বা খাদ্যশস্য উচ্চ
শর্করাসমৃদ্ধ হওয়াতে এই খাদ্যগুলো
খাওয়ানো উচিৎ নয়। কখনও চকলেট
দিবেন না, এটি খরগোশ জন্য বিষাক্ত।
Treat দেওয়ার সবচেয়ে ভাল উপায় হচ্ছে
ফল খাওয়ানো। কিন্তু চিনি বেশি
থাকাতে কম পরিমানে দিতে হবে।
যেসব ফল দেওয়া যাবে –
Strawberries- স্ট্রবেরি
Raspberries- রাস্পবেরি
Bananas- কলা
Pineapple-আনারস
Apples (no seeds)- আপেল (বীজ ছাড়া)

খরগোশের পট্টি ট্রেনিং পর্ব ১



Rabbit Care Part 1
পট্টি ট্রেনিং :

পট্টি ট্রেনিং  অনেক সহজ হলেও, এটা ধৈর্যের ব্যাপার .
যা করতে হবে;
1. ওদেরকে যেখানেই ছেড়ে রাখুন না কেন, সেই জায়গাতেই আপনার একটা করে পট্টি ট্রেনিং দিতে হবে।
2. যদি এমন জায়গাতে পট্টি করে যেখানে আপনি চান না,সেখানে ভিনেগার দিয়ে পরিষ্কার করুন।
3. কেন ভিনেগার: ভিনেগার এমন একটি পদার্থ যা সব রকম গন্ধ  পরিষ্কার করে ফেলে.
4. কখনই সাবান,শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না।কারন সবান জাতীয় পদার্থে অ্যামোনিয়া থাকে যা পি এর গন্ধের মতই।তাই আপনি যতই সাবান বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন সে ততই পী পপ করবে সেখানে।
5. আপনি যেখানে ওদের পী পপ করাতে চান,
সেইখানে পট্টি ট্রে দিন।
6.পট্টি ট্রে তে যা যা থাকতে হবে:
*ওদের কিছু পপ পট্টি ট্রে তে দিয়ে রাখবেন।
*একটা কাগজ দিয়ে ওদের পী মুছে,সেই কাগজটাই পট্টি ট্রে তে রাখবেন।
* ট্রে তে খড় দিয়ে রাখবেন
7.পট্টি ট্রে এর পাশে খাবার দিবেন।
খরগোশ রা খেতে খেতে পপ পী করে।.
8. পট্টি তে বসলেই শুধু খাবার দিবেন। বাসার অন্য কোথাও খাবার দিবেন না।
পো পী করার পর খাঁচা থেকে ছাড়ব এরকম কখনই ভাববেন না।
এটা কখনই করবেন না।ওরা এটা বুঝবে না।যখনি ঠিক জায়গায় পো পী  করবে তখনি
ওদের খাবার দিবেন ববা আদর করে দদিবেন।তাহলে ওরা বুঝবে কোনটা ঠিক কাজ,কোথায় করা উচিত।
আপনার অনেক ধৈর্য  থাকতে হবে।

পোল্ট্রির রোগ ও চিকিৎসা

বিসমিল্লাহির রাহমানির রাহিম। পোল্ট্রির ডিজিজ, ট্রিটমেন্ট লিখতে চেষ্টা করলাম মোটামুটি সবগুলাই। তবে এটা ১০০% কখনই না। আরো ভাল জানা থাকলে শেয়ার করুন এবং এক্সপার্টদের সাথে আলাপ করুন। এখানে একটা রাফ আইডিয়া দিলাম।

Paramyxoviridiae
রাণীক্ষেত রোগ
লক্ষণঃ সাদা পায়খানা/চুনা হাগা, ঝিমাবে, ঘাড় বাঁকা হয়ে যাবে, খুব দ্রুত মারা যাবে।
পোর্স্টমর্টেমঃ ১।hemorrhage in tips of whole proventiculus inner portion.
২।hemorrhage in ceca, proventiculus and small intestine
৩। necrotic button ulcer or hemorrhagic plaque in intestinal mucosa
Treatment: No specific treatment. Live Vaccine ND should be given at 3-6 days and repeat live(booster) IB+ND/ND on 17-18 days in broiler, 1 drop/1 eye. In layer, in additional with broiler, ND killed at 30-40 days neck s/c চামড়ায় ফোল্ড করে/ বুকের বা রানের মাংসে, IB+ND+EDS neck s/c in 16-17 wks. রাণীক্ষেত রোগ হলেও ভ্যাক্সিন দিলে কাজ করে রোগ সারাতে, তখন ডাবল ডোজে দেওয়া লাগে।
For secondary bacterial infection
1. Micronid powder(renata)/Erisen vet(square) 1g/1L 3(within 5) days (erythromycin thiocyanate+Sulphadiazine+trimethoprim) 2 times daily
2. Pulv. Electromin/eskalyte
/Renalyte 1g/1L
3. Cevit vet 1g/5-6 liter(Vit C)

আইবিডি বা গামবোরো
*বিরনা ভাইরাস
লক্ষণঃ
*মলদ্বারের চারপাশে পায়খানা লেগে থাকবে, সাদা তরল পায়খানা হবে।
*লেজের পালক ঠোকরাবে, লেজের পালকে মাটি লেগে থাকবে।
*পালক উশকু খুশকো থাকবে, পাখা নিচের দিকে ঝুলে পড়বে, মারা যাবে।
পোস্টমর্টেমঃ
* প্রোভেন্টিকুলাস ও গিজার্ডের জাংশনে হিমোরেজ থাকবে। কিন্তু রাণীক্ষেত রোগে সমগ্র প্রোভেন্টকুলাসে হিমোরেজ থাকে।
*মুরগির বুকের আর পায়ের মাংসপেশিতে জমাট বাধা রক্ত বা হিমোরেজ থাকবে।
*বার্সা প্রথমে বড় আবার পরে ছোট হয়, বার্সার ভেতর হলুদ জেলী জাতীয় পদার্থ থাকবে।
Treatment: No specific treatment. vaccination In broiler live vaccine should be given at 10-12 days of age and again at 20-22 days of age(booster)
In layer, vaccination should be given as broiler
For seconadary bacterial infection.........
1.Ciproflox(Ciprofloxacin) (Sk+F) 1ml/1L 2 times daily
2.Fast vet(paracetamol)1 tab/3 L(due to high temp.)
3.Mollases (রুচির জন্য)
4. Renalyte/Eskalyte(For checking diarrhoeal weight loss)
Infectious bronchitis
* Corona virus
লক্ষণঃ
* হাচি, কাশি, নাক দিয়ে পানি পড়ে মুরগির
*মুরগি গড়গড় শব্দ করে
পোস্ট মর্টেমঃ
* ট্রাকিয়াতে মিউকাস প্রচুর পরিমাণে থাকে
*এয়ারসেক ঘোলা হবে
*কিডনী আক্রান্ত হয়ে ফুলে যেতে পারে, ফ্যাকাসে রংয়ের হবে
* ইনফেকশাস করাইজাতে মুখে ফোলা ভাব আসে কিন্তু IB তে তা আসেনা।
*রাণিক্ষেতের মত প্রভেন্টিকুলাসে আর অন্ত্রে পরিবর্তন হবে না
মুরগির শেড পরিষ্কার পরিছন্ন , জীবাণুমুক্ত করণ Fam 30/GPC 8 5ml/liter spray
for seconadary bacterial infection
1.Moxicol/ Ambrocal(Amoxicillin+Collistin) Ambrocal contain additional bromohexine 1gm/1liter 2/3 times daily
2. Respiron/PB cough 1ml/1 liter 3 times a day
3. Rena C/ Cevit vet 1 g/ 6-7 liter
Avian Influenza
1.cyanosis, congestion, hemorrhage on comb, wattle, legs, shanks
2. Inflammation in trachea, sinus,air sac, conjunctiva, catarrhal to fibrinous enteritis
Flock destruction .
Mareks disease
1.Paralysis of legs and wings, swollen sciatic nerve and nerve plexus, nodular lesion on feather roots.
Treatment
For secondary bacterial infection
1. Micronid powder(renata)/Erisen vet(square) 1g/1L 3(within 5) days (erythromycin thiocyanate+Sulphadiazine+trimethoprim) 2 times daily
2. Pulv. Electromin/eskalyte
/Renalyte 1g/1L
3. Cevit vet 1g/5-6 liter(Vit C)
4.thiamix 1g/ L

Colibacillosis/ E. Coli infection
Clinical sign
1.Diarrheoa
2. Decrease egg production.
Post mortem
১। congested liver, spleen and kidney
২। হার্ট, লিভার, ফুস্ফুসের উপরের পর্দা ঘোলাটে দেখা যাবে এবং এয়ারসেক গুলো ঘোলাটে হয়ে যাবে।perihepatitis, pericarditis
৩। small intestine contains mucus with blood.
Treatment:
1. Cosumix plus(Sulfacholopyradazine+ Trimethoprim) 1g/1L
2. Renalyte 1gm/1L
3. Liq. Digestim(kidney+liver tonic) 1ml/1L
4. Haemoco PH/ Nutrilac (Acidifier) 1ml/1L
Fowl Cholera:(Pasteurella multocida)
1. Greenish Diarrheoa
2. Weakness
Postmortem:
1. Liver enlarged and fragile
2. Small intestine এর কিছু ফোলা থাকবে এবং পায়খানা পরিপুর্ণ থাকবে, মুরগি কাটার সাথে সাথে গন্ধ বের হবে।
Pullorum disease( Salmonella Pullorum):
1. Unabsorbed yolk in navel region
2. white diarrohea
3. মলদারের চারপাশে পায়খানা লেগে থাকবে।
Postmortem :
1. liver will be enlarged and congested
2. In layer misshapen, discolored, cystic ova
Fowl typhoid(Salmonella gallinarum)
লক্ষণঃ সবুজ বা হলুদ পায়খানা, ক্ষুধামন্দা
Post mortem:Spleen বড় হয়ে যাবে, লিভার চকচকে সবুজ দেখাবে
Treatment: Fowl Cholera/ Pullorum disease/ Fowl typhoid
1. Eskamox/Renamox 1gm/1L+Flumequine/Flumivet 1gm/1L(synergistic action ) or cosumix plus 1gm/1L
2. Rena C 1gm/1L(for cure the scar in intestine)
3. Liq. digestim 1ml/1L(hepatorenal tonic)
4. Haemco PH/nutrilac 1ml/1L(Acidifier)
5. if possible, it depends on farmer a multivitamin like megavit WS/Rena WS can beprovided 1gm/3-4 liter for preventing weight loss and weakness
Necrotic enteritis(Clostridium perfringens):
1. jejunum এবং duodenum গ্যাসে পরিপুর্ণ ও ভঙ্গুর হবে, petechial hemorrhage in intestine ,মিউকোসাতে সিঊডোমেম্ব্রেন থাকবে।
Treatment:
1. Moxacil vet (300mg)1g/2L/Renamox (150g)1g/1L(Amoxicillin)/moxicol 1gm/1L
2. Nutrilac 1ml/1L
3. Rena C 1gm/6L
Infectious coryza(Hemophillus gallinarum)
লক্ষণঃ ঝুটি, ওয়াটল, চোখ, মুখমণ্ডল ফুলে উঠে, নাক দিয়ে পানি বের হয়, চোখের দুই পাতা লেগে যায় এবং চোখ বন্ধ হয়ে যায়।পানি ও খাদ্য খায় না, নিশ্বাস নিতে কষ্ট হয়।
Postmorttem:
1. Trachea তে প্রচুর মিউকাস থাকে, catarrhal exudates in trachea and nasal passage
Treatment:
1. Renamox/Moxicilin vet/Ambrocal 1gm/1L
2. Rena C 1g/5L
3.নেফক্লিন
4.Respiron 1ml/1L

Coccidiosis:
১। গুড়ের মত রক্ত লাল পায়খানা, দুর্বলতা
Post mortem:
১।সিকাম রক্তপুর্ণ হয়ে ফুলে যাবে, পনিরের মত সাদা পদার্থ সিকামে লেগে থাকবে
২।enteritis, congestion, necrosis, hemorrhage in intestine, bloody feeces
Treatment:
1. Coccicure /ESB3 2-2.5g/L
2. Eskalyte 1gm/1 L
3. Rena K 1gm/4 L
Pretreatment broiler and layer 3rd and 5th week 1g/1L for 5 days consequtively coccicure/ESB3
Aspergillosis
Postmortem:
ফুসফুসের উপর yellowish caseous nodule দেখা যায়
Thickening of air sacs,
Treatment
1. Tab. Nystat 1 tab/3 L
2. Liq. PB cough  1ml/1L
3. 5% CuSO4 1g/3 L
Curled toe paralysis in chicks
Due to vit B2/riboflavin deficiency
হাটতে পারেনা, পা কুকড়ে যায়
treatment:
1. ThiamixThiamix(vitamin b1,b2, b6) 1g / L
2. Megavit WS 1g/4L
Bumble foot(Streptococci infection)
Foot is sweelled in lower side and reddened
Treatment:
1.Ampipower (Ampicilllin+Colistin) 1g/1L
Ca deficiency
Cal .P/Sancal P  1g/1L
CRD/chronic respiratory disease(Mycoplasma gallisepticum followed by Ecoli infection)
লক্ষণঃ হাচি, কাশি, ঘড় গড় শব্দ, নাক দিয়ে পানি পড়ে
postmortem: Air saculitis with caseous exdute in air sacs.
fibrinous perihepatitis and pericarditis, catarrhal exudate in trachea and nasal passage.লিভার আর হার্টের উপর সাদা ঘোলাটে আবরণ।
treatment:
1.Denagard 45% 1gm/3L
2. Rena B+C 1g/2L
Fatty liver syndrome
Due to excess fat deposition the egg isretained and can expulse and prolaps
RX;
1.  Vita egg formula 1gm/1liter
2. renaliv/livertonic plus 1ml/1L
3. E. sel 1ml/4L
4.Choline 75/ Nava choline 75 1g/ 1L to break down fat.

Dr. Abdullah Al Masud, Livestock cadre , 34th BCS

the world’s top 50 Universities for Veterinary science

Discover the world’s top Universities for Veterinary science, Rankings by Subject 2015. The rankings highlight the world’s top Universities in 36 individual subjects, based on academic reputation, employer reputation and research impact (full methodology here).
1 University of California, Davis
2 Cornell University
3 Royal Veterinary College , University of London
4 University of Guelph
5 Utrecht University
6 Texas A&M University
7 University of Glasgow
8 University of Cambridge
9 The University of Edinburgh
10 University of Liverpool
11 The University of Sydney
12 University of Bristol
13 Colorado State University
14 University of Minnesota
15 Massey University
16 Wageningen University
17 University of Copenhagen
18 University of Florida
19 University of Pennsylvania
20 North Carolina State University
21 Michigan State University
22 The University of Queensland
23 Universitat Autònoma de Barcelona
24 University of Wisconsin-Madison
25 Ludwig-Maximilians-Universität München
26 The Ohio State University
27 Ghent University
28 The University of Melbourne
29 University of Missouri, Columbia
30 Purdue University
31 The University of Georgia
32 University of Zurich
33 University of Veterinary Medicine Vienna
34 Tufts University
35 Iowa State University
36 Universidade de São Paulo
37 Washington State University
38 Murdoch University
39 Norwegian School of Veterinary Science
40 University College Dublin
41 Seoul National University
42 Université de Montréal
43 Swedish University of Agricultural Sciences
44 University of Illinois at Urbana-Champaign
45 The University of Nottingham
46 UNESP
47 University of Saskatchewan
48 Kansas State University
49 Virginia Polytechnic Institute and State University
50 University Complutense Madrid

আমি একজন ভেটেরিনারিয়ান


আমার নামের আগে ডা: থাকায় অনেকে আমাকে হিউম্যান ডক্টর ভেবে ভুল করেন । আবার মেসেজে অনেকে নিজেদের শারীরিক সমস্যার কথাও বলে যান ।
বিব্রত হই বারবার ।
দেখুন, আমি একজন ভেটেরিনারিয়ান । এই শব্দটা যারা এই প্রথম শুনছেন আমি তাদের দোষ দিবনা । দোষটা দেশের শিক্ষা ব্যবস্থার ।
যাইহোক ভেটেরিনারিয়ানকে উইকিপিডিয়া কি বলে দেখি,
A veterinary physician, colloquially called a vet, shortened from veterinarian or veterinary surgeon, is a professional who practices veterinary medicine by treating disease, disorder, and injury in non-human animals.
তর্জমা: ভেটেরিনারি ফিজিশিয়ান, যাকে কথ্য ভাষায় ভেট ডাকা হয়, যা ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি সার্জন এর সংক্ষিপ্ত রূপ, - হল সেইসব পেশাধারী যাঁরা মানুষ ব্যাতীত প্রাণিকূলের রোগ, দৈহিক জটিলতা ও জখম চিকিৎসা করার মাধ্যমে ভেটেরিনারি মেডিসিন প্রাকটিস করেন ।
আমাদের দেশের ২৭ টি ক্যাডার সার্ভিসের মধ্যে ভেটেরিনারিয়ানদের পেশাদারী ক্যাডার হল "লাইভস্টক ক্যাডার" । এই ক্যাডারের এন্ট্রী পোস্ট হল "ভেটেরিনারি সার্জন" (আমি বর্তমানে এই পোস্টে আছি) যারা প্রমোশনের পরে "উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা">"জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা" .... হিসাবে দায়িত্ব পালন করেন ।
(বিদ্র: এখানে সাধারনদের বুঝার সুবিধার্থে আভ্যন্তরীণ বিন্যাস দেখানো হয়নি, যাদের চুলকানি আছে নিজে বুঝান জনগনকে)
আমাকে কেউ হিউম্যান ডাক্তার মনে করে মেসেজ দিলে বুঝিয়ে বলি, কিন্তু এতো মেসেজদাতাকে বুঝানো আর সম্ভব হচ্ছে না, তাই লিখে দিলাম ।
শুনার পর কেউ কেউ আবার আমাকে আগের "স্যার/ডাক্তার সাহেব" এধরনের ডাক পাল্টে "গোবৈদ্য ভাইয়া/ গরুর ডাক্তার ভাই " সম্মোধন করেন । আবার কেউ কেউ এক হাত দেখিয়ে দেন "তাইলে ডাক্তার সাজস ক্যান" বলে ।
রাগ উঠে না বিচলিত হই, বিব্রত হই, কষ্ট পাই ।
বাকী ২৬ টা ক্যাডার সার্ভিসের মত আমারটাও ক্যাডার সার্ভিস, এসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস বলেন আর এএসপি বলেন বাংলাদেশ সরকার আমাদের একই বেতন দেন ।
হুম, ট্যাক্স, কাস্টমস, ফরেইন ক্যাডাররা নামিদামি মানুষদের নিয়ে উঠেন বসেন কাজের জন্য, তাঁদের কাজটাই এমন । আর আমি উঠি বসি গরীব মানুষদের সাথে যারা দু একটি গরু ছাগল পালে, একটা দুইটা হাঁস-মুরগির খামার আছে ।
আর তা জেনেই আপনাদেরই প্রিয় মাল্টিট্যালেন্টেড প্রবাল মুহূর্তেই হয়ে যায় "গোবৈদ্য প্রবাল" ।
তো ভাইলোগ, কে করবে এই কাজ? এএসপি? এসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস?
আপনি?
## আর এখন থেকে আমার প্রফেশনাল কোন প্রশ্ন থাকলেই কেবল আমাকে মেসেজ দিবেন । এটা কি, সেটা কি, বিসিএস এর জন্য কি পড়ব, দুনিয়ার ঐপাড়ে কি, এসব প্রশ্ন করলে চুপ থাকবো ।
আমার মাল্টিট্যালেন্ট টাইট্যালের নিকুচি করি, আমি ভেটেরিনারিয়ান, আপনার গবাদি পশু পাখি, পোষা প্রাণির স্বাস্থ্য বিষয়ক কিছু জানতে চাইলে আমার বেতনের কসম সর্বোচ্চ সহায়তার চেষ্টা করব ।

ডা: প্রবাল চৌধুরী,
লাইভস্টক ক্যাডার,
৩৩ তম বিসিএস ।

ভেটেরিনারি নিয়ে চলচ্চিত্র

চলচ্চিত্র আমাদের জীবনে বেশ প্রভাব ফেলে,একটা ভাল চলচ্চিত্রের অনুপ্রেরনা আমাদের জীবনকে বদলে দিতে পারে। কিন্তু পেশা ভিত্তিক চলচ্চিত্র বাংলা ভাষাতে খুব কমই তৈরী হয়,আর তার উপর ভেটেরিনারী নিয়ে চলচ্চিত্র এই দেশে কেন পুরো ভারতীয় উপমহাদেশে নেই বললেই চলে।এই উপমহাদেশে ভেটেরিনারি নিয়ে চলচ্চিত্র না থাকলে ও আন্তর্জাতিক চলচ্চিত্রে কিন্তু ঠিকই
ভেটেরিনারি নিয়ে চলচ্চিত্র তৈরী হয়েছে।
আর আজ বিশ্ব চলচ্চিত্রের এমন কিছু চলচ্চিত্রের সাথে পরিচয় করে দেব যেসকল চলচ্চিত্রের কাহিনীর প্লট ভেটেরিনারি কে কেন্দ্র করে।

১.ডক্টর ডলিটল (Doctor Dolittle)
মুক্তিসাল: (1998)
কাহিনী সংক্ষেপ: A Doctor finds out that he can understand what animals are saying. And the animals find out that he understands. (85 mins.)
পরিচালক: Betty Thomas
অভিনয়ে: Eddie Murphy, Peter Boyle, Ossie Davis , Oliver Platt
২.ডক্টর ডলিটল ২ (Dr. Dolittle 2)
মুক্তিসাল (2001)
কাহিনী সংক্ষেপ: Dolittle must save a forest and a bear's life. (87 mins.)
পরিচালক: Steve Carr
অভিনয়ে: Eddie Murphy, Cedric the Entertainer , Kristen Wilson,Raven-Symoné
৩. ডক্টর ডলিটল: টেল টু দ্যা চিফ (Dr. Dolittle: Tail to the Chief)
মুক্তিসাল (2008 Video)
কাহিনী সংক্ষেপ: Maya Dolittle, who can talk to animals like her father, is placed on special assignment by the President of the United States of America. (85 mins.)
পরিচালক: Craig Shapiro
অভিনয়ে: Kyla Pratt , Peter Coyote , Malcolm Stewart, Niall Matter
৪.বিথভেন (Beethoven)
মুক্তিসাল (1992)
কাহিনী সংক্ষেপ: A slobbering St. Bernard becomes the center of attention for a loving family, but its veterinarian secretly wants to kill him. (87 mins.)
পরিচালক : Brian Levant
অভিনয়ে : Charles Grodin , Bonnie Hunt, Dean Jones , Nicholle Tom
৫.ওয়াটার ফর এলিফ্যান্টস(Water for Elephants) মুক্তিসাল: (2011)
কাহিনী সংক্ষেপ:Set in the 1930s, a former veterinary student takes a job in a traveling circus and falls in love with the ringmaster's wife. (120 mins.)
পরিচালক : Francis Lawrence
অভিনয়ে : Robert Pattinson , Reese Witherspoon , Christoph Waltz , Paul Schneider
৬. ভেটেরিনারারস্টস (Veterinararsts)
মুক্তিসাল: (2008 Short Film)
কাহিনী সংক্ষেপ: A veterinarian routinely goes on house calls to treat sick animals. He is able to save most, but one time he arrives too late... (18 mins.)
অভিনয়ে : Signe Baumane
৭. ইট শুডেন্ট হ্যাপেন টু এ ভেট (It Shouldn't Happen to a Vet)
মুক্তিসাল:(1977)
(93 mins.)
পরিচালক : Eric Till
অভিনয়ে : John Alderton , Colin Blakely , Lisa Harrow, Bill Maynard
৮. পেট সেমাট্রি ২ (Pet Sematary II)
মুক্তিসাল(1992)
কাহিনী সংক্ষেপ:The ancient Indian cemetery with the power to raise the dead returns and influences the lives of new residents. (100 mins.)
পরিচালক : Mary Lambert
অভিনয়ে : Edward Furlong , Anthony Edwards, Clancy Brown, Jared Rushton
৯. এনিম্যাল প্র্যাকটিস (Animal Practice)
মুক্তিসাল(2012 )
কাহিনী সংক্ষেপ: An animal loving veterinarian despises pet owners. (22 mins.)
অভিনয়ে : Justin Kirk , JoAnna Garcia Swisher, Bobby Lee , Kym Whitley
১০. অল ক্রিয়েচারস গ্রেট এন্ড স্মল (All Creatures Great and Small)
(1978 )
The trials and misadventures of the staff of a country veterinary office in 1940's Yorkshire. (50 mins.)
অভিনয়ে : Christopher Timothy , Robert Hardy , Peter Davison , Lynda Bellingham
১১. রাইস অফ দ্যা প্লানেট অফ এপিস(Rise of the Planet of the Apes)
মুক্তিসাল (2011)
105 min | Action, Drama, Sci-Fi
কাহিনী সংক্ষেপ:
A substance, designed to help the brain repair itself, gives rise to a super-intelligent chimp who leads an ape uprising.
পরিচালক : Rupert Wyatt
অভিনয়ে: Andy Serkis,James Franco,Freida Pinto,Tom Felton
সুত্র: আই এম ডি বি এবং চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট।

ভেটদের সৃজনশীলতা

ভেটেরিনারি মেডিসিন পড়ুয়া স্টুডেন্টরা কেন জানি একটু সৃজনশীল কম হয়।বিশ্ববিদ্যালয় গুলো ও বেছে বেছে তাদেরই সিলেক্ট করে যারা একটু ঘরমুখো,যাদের জীবন ক্লাস পড়াশুনার গন্ডির ভেতর আবদ্ধ।এমনকি স্মার্ট, সুন্দর ছেলে মেয়ে সংখ্যা ও এ বিষয়ে নিতান্তই কম।
এধরনের কথাবার্তা প্রায় অনেকের মুখে শোনা যায়।আসলেই কি তাই?
আমার তো তা মনে হয় না।কলেজে থাকতে দেখেছি এমন অনেক পড়ুয়া স্টুডেন্টদের,যাদের পড়া লেখা ছিল এক মাত্র ধ্যান জ্ঞান,নিজের শরীর বা পোশাকের দিকে তাকানোর সময় পর্যন্ত ছিল না,আর আজ তাদের দেখলে অবাক হয়ে যেতে হয়।ভাগ্যের নির্মম পরিহাসে হয়ত সে কোন নামকরা পাব্লিক বিশ্ববিদ্যালয়ে বেনামী বিষয়ে পড়ছে অথবা কোথাও ঠাই না পেয়ে বেনামী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নাম করা বিষয়ে পড়ছে।আপেক্ষিক ভাবে দুইটায় সমান।
অর্ধ পানি ভরা গ্লাসের মত,কেউ দেখে গ্লাসে অর্ধেক পানি আছে আবার অন্য দিকে কেউ দেখে গ্লাস অর্ধেক ফাঁকা।

রোজ রোজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্লাস,তারপর তো আবার ল্যাব, প্র্যাকটিকাল,এসাইন্মেন্ট,ক্লাস টেস্টের প্যারা তো আছেই।এত কিছু করার পর প্রাণ ভরে নিশ্বাসের ফুসরতই পাওয়া যায় না আর সৃজনশীলতা!
সারাদিন পশুপাখির মেডিকেল টার্ম পড়ার পর রবীঠাকুরের প্রেমের গল্প বা কাজী নজরুলের বিদ্রোহী কবিতা কার মাথায় ঢুকে তা কি বলতে পারেন?
মুলকথা বলতে গেলে ডাক্তারী পড়তে গেলে সৃজনশীলতা হারাবে।কিন্তু ডাক্তারী পড়া বাদে বিশ্ববিদ্যালয় গুলোতে এমন অনেক বিষয় আছে যেখানে একজন অসৃজনশীল ব্যাক্তি ও সৃজনশীল ব্যাক্তিতে পরিনত হয়।
আমার এমন অনেক বন্ধু আছে যারা কলেজে থাকতে অনেক সৃজনশীল কাজ করেছে,কিন্তু কালের স্রোতে আজ তাকে সৃজনশীলতার ধারের কাছে ও পাওয়া যায় না।
এসবই হচ্ছে শোনা কথা।আমার মনের কথা না।
এসব কথা তারাই বলে যারা অলস,যাদের জীবন প্রায় শেষের পথে।জীবন মানে কি শুধু পড়ালেখা?পড়ালেখা হয়ত একটা ডিগ্রী এনে দেবে,কিন্তু একজন ভাল মানুষ হতে আদৌ কি লেখা পড়ার প্রয়োজন আছে?
মানুষ তাদেরই পছন্দ করে,যারা মজা করতে পারে।একজন ডাক্তার যদি ভাল গান গাইতে পারে ভাল লিখতে পারে,সুন্দর করে কথা বলতে পারে সেটা তার ডাক্তারী জীবনে ও বিরাট ভুমিকা পালন করবে।
মানুষ কখনোই একজন রসকসহীন অল্পভাষী ডাক্তারকে পছন্দ করবে না অথবা তারা তার ভার্সিটি জীবনে কেমন পড়ালেখা করেছে বা কেমন রেজাল্ট বা তার সিজিপিএ কত ছিল এ বিষয়ে বিন্দুমাত্র আগ্রহবোধ ও দেখাবে না।
কিন্তু একজন সৃজনশীল,মিষ্টভাষী ডাক্তার যে কিনা তার কঠিন জীবনকে সহজ ভাবে উপস্থাপন করতে পারে,তার হাজার ভুল ও মানুষ ক্ষমা করে দিতে পারে নির্দ্বিধায়।
একটা ছোট শিশু ডাক্তার হবার স্বপ্ন কি দেখে শেখে বা আমি বা আপনি যখন স্বপ্ন দেখি তখন আসলে কি স্বপ্ন দেখি? নিশ্চয় রসকশহীন কোন একটা জীবনকে না।আমরা সবসময় রঙিন সহজ স্বপ্ন দেখতেই পছন্দ করি।
নিজের জন্য না হলে ও, সাধারন মানুষের জন্য, নিজের প্রফেশন সম্পর্কে সাধারন মানুষকে জানাতে ভেটেরিনারি মেডিসিন পড়ুয়া স্টুডেন্টদের সৃজনশীলতা চর্চার বিকল্প নাই।
আজ আমাদের আলসেমির কারনেই,সাধারন মানুষ একজন ভেট বা ভেটেরিনারি সার্জন সম্পর্কে ভুল জানে।
সাধারন মানুষের তো আর ক্ষমতা নেই, কড়া কড়া ইংলিশে লেখা বই গুলো পড়ে ভেটেরিনারি মেডিসিন সম্পর্কে জানবে,আমাদের নিজদেরই সাধারন মানুষকে আমাদের সম্পর্কে জানাতে হবে, আমার মনে হয়,সৃজনশীলতায় পারে আমাদের পেশাকে মানুষের মাঝে প্রকাশ করতে।
~সজীব আহমেদ প্রিন্স
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন,পবিপ্রবি।