আমি একজন ভেটেরিনারিয়ান


আমার নামের আগে ডা: থাকায় অনেকে আমাকে হিউম্যান ডক্টর ভেবে ভুল করেন । আবার মেসেজে অনেকে নিজেদের শারীরিক সমস্যার কথাও বলে যান ।
বিব্রত হই বারবার ।
দেখুন, আমি একজন ভেটেরিনারিয়ান । এই শব্দটা যারা এই প্রথম শুনছেন আমি তাদের দোষ দিবনা । দোষটা দেশের শিক্ষা ব্যবস্থার ।
যাইহোক ভেটেরিনারিয়ানকে উইকিপিডিয়া কি বলে দেখি,
A veterinary physician, colloquially called a vet, shortened from veterinarian or veterinary surgeon, is a professional who practices veterinary medicine by treating disease, disorder, and injury in non-human animals.
তর্জমা: ভেটেরিনারি ফিজিশিয়ান, যাকে কথ্য ভাষায় ভেট ডাকা হয়, যা ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি সার্জন এর সংক্ষিপ্ত রূপ, - হল সেইসব পেশাধারী যাঁরা মানুষ ব্যাতীত প্রাণিকূলের রোগ, দৈহিক জটিলতা ও জখম চিকিৎসা করার মাধ্যমে ভেটেরিনারি মেডিসিন প্রাকটিস করেন ।
আমাদের দেশের ২৭ টি ক্যাডার সার্ভিসের মধ্যে ভেটেরিনারিয়ানদের পেশাদারী ক্যাডার হল "লাইভস্টক ক্যাডার" । এই ক্যাডারের এন্ট্রী পোস্ট হল "ভেটেরিনারি সার্জন" (আমি বর্তমানে এই পোস্টে আছি) যারা প্রমোশনের পরে "উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা">"জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা" .... হিসাবে দায়িত্ব পালন করেন ।
(বিদ্র: এখানে সাধারনদের বুঝার সুবিধার্থে আভ্যন্তরীণ বিন্যাস দেখানো হয়নি, যাদের চুলকানি আছে নিজে বুঝান জনগনকে)
আমাকে কেউ হিউম্যান ডাক্তার মনে করে মেসেজ দিলে বুঝিয়ে বলি, কিন্তু এতো মেসেজদাতাকে বুঝানো আর সম্ভব হচ্ছে না, তাই লিখে দিলাম ।
শুনার পর কেউ কেউ আবার আমাকে আগের "স্যার/ডাক্তার সাহেব" এধরনের ডাক পাল্টে "গোবৈদ্য ভাইয়া/ গরুর ডাক্তার ভাই " সম্মোধন করেন । আবার কেউ কেউ এক হাত দেখিয়ে দেন "তাইলে ডাক্তার সাজস ক্যান" বলে ।
রাগ উঠে না বিচলিত হই, বিব্রত হই, কষ্ট পাই ।
বাকী ২৬ টা ক্যাডার সার্ভিসের মত আমারটাও ক্যাডার সার্ভিস, এসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস বলেন আর এএসপি বলেন বাংলাদেশ সরকার আমাদের একই বেতন দেন ।
হুম, ট্যাক্স, কাস্টমস, ফরেইন ক্যাডাররা নামিদামি মানুষদের নিয়ে উঠেন বসেন কাজের জন্য, তাঁদের কাজটাই এমন । আর আমি উঠি বসি গরীব মানুষদের সাথে যারা দু একটি গরু ছাগল পালে, একটা দুইটা হাঁস-মুরগির খামার আছে ।
আর তা জেনেই আপনাদেরই প্রিয় মাল্টিট্যালেন্টেড প্রবাল মুহূর্তেই হয়ে যায় "গোবৈদ্য প্রবাল" ।
তো ভাইলোগ, কে করবে এই কাজ? এএসপি? এসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস?
আপনি?
## আর এখন থেকে আমার প্রফেশনাল কোন প্রশ্ন থাকলেই কেবল আমাকে মেসেজ দিবেন । এটা কি, সেটা কি, বিসিএস এর জন্য কি পড়ব, দুনিয়ার ঐপাড়ে কি, এসব প্রশ্ন করলে চুপ থাকবো ।
আমার মাল্টিট্যালেন্ট টাইট্যালের নিকুচি করি, আমি ভেটেরিনারিয়ান, আপনার গবাদি পশু পাখি, পোষা প্রাণির স্বাস্থ্য বিষয়ক কিছু জানতে চাইলে আমার বেতনের কসম সর্বোচ্চ সহায়তার চেষ্টা করব ।

ডা: প্রবাল চৌধুরী,
লাইভস্টক ক্যাডার,
৩৩ তম বিসিএস ।

Share this

Related Posts

Previous
Next Post »