-শুনলাম তুমি নাকি গরুর ডাক্তারি পড়ো?
- শুধু গরু নয়, মানুষ ছাড়া সবকিছুর ডাক্তারি পড়ি। ছাগল, ঘোড়া, মহিষ, ভেড়া, সিংহ, হাতি সব।
- এতো পড়াশোনা করে শেষমেষ এইডা পড়তে গেলা কেন।
- কেন, আজকাল মানুষ তো এ্যানিমেলের চেয়েও খারাপ হচ্ছে সেদিক থেকে এটা গর্ব করার মতো বলতে পারেন। তাছাড়া মানুষ বাঁচাইয়া রাখনের লাইগা এ্যানিমেল দরকার।
**
পাঁচ বছর পরঃ
- বাবা দেখো তো আমার গরুটার কি হইছে। কয়দিন যাবত হাটতে পারছে না ঠিকমতো। কয়দিন পরই বাচ্চা দেবে। আমার এতো টাকার গরু।
- গিয়ে দেখি Upward patellar fixation হইছে। বললাম গরু বাঁচবে না কয়দিন পর অন্যপাও খোঁড়া হয়ে যাবে। কি করবেন?
- কান্না শুরু করে দিছে চাচা সাহেব। আমি বললাম ট্রাই করে দেখি। বহু কোয়াকইতো দেখাইলেন। চাচাকে শান্ত করতে করতে টেনোটোম দ্বারা গরুর Medial ligament কেটে দিলাম মাত্র 10 সেকেন্ডে। গরু নরমালি হাটতে শুরু করলো।
- চাচা সাহেব তো সেই খুশি। কি খাবে বলো? গাছ থেকে ডাব পারে, কলা খেতে দেয়। আমি এতো কিছু কেমনে খায়াম। তারপর হাতে একখান বড় নোট ধরায় দিতে চাইলো আমি আনলাম না। জোড় করলো। স্যার বলেছে জোর করলে না করতে নাই। নিলাম।
- শুনলাম তোমার কোথায় চাকরি হলো। খলিলের পোলা বেলাল তো ইংলিশ নিয়া পড়লো এখনো চাকরি পায় নাই আর তুমি?
- চাচা। কি কইতাম। সবই তো দেখতেছেন। সব আপনাদের দোয়া। গেলাম ভালো থাইকেন।
-
ভেট ফ্যাক্ট
