খরগোশ খাওয়া হারাম নাকি হালাল ? হাদিস এর আলাকে

খরগোশের গোশত


খরগোশ খাওয়া হারাম নাকি হালাল ? হাদিস এর আলাকে


আমি শুনলাম বিড়ালের মত পা এই জাতীয় খরগোশ খাওয়া নাকি হারাম? ছাগলের মতটা নাকি খাওয়া হালাল? আসলে সঠিক কী হবে?
وعليكم السلام و رحمة الله و بركاته
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ ছাগলের মত পা বিশিষ্ট খরগোশ আছে কিনা আমার জানা নাই। নাসায়ী শরীফের এক হাদীসে এসেছে, এক গ্রাম্য ব্যক্তি ভূনা করা খরগোশ ও রুটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সামনে পেশ করে বলল, আমি এর হায়েজ হতে দেখেছি। তখন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বললেন, কোন সমস্যা নেই, তোমরা খাও! এবং গ্রাম্য ব্যক্তিকে বললেন, খাও! (নাসায়ী, হাদীস নং ২৪২৭) এখানে খরগোশটির পা কেমন ছিল তা জানা যায় না। অন্য কোন হাদীসেও পা’র বর্ণনা পাওয়া যায় না।
11885090_862978927117155_7331792263774312302_n
অনেকে সম্ভবত বিড়ালের মত পা বিশিষ্ট খরগোশের থাবা থাকায় তা খাওয়া জায়েজ হওয়া-না হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে উপরোক্ত হাদীসের ভিত্তিতে থাবা থাকা সত্বেও হিংস্র না হওয়ায় উলামায়েকেরাম এ ধরণের খরগোশ খাওয়া জায়েজ বলেছেন।
শরয়ী দলীল
عن ابن الحوتكية، قال: قال أبي: جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم ومعه أرنب قد شواها وخبز، فوضعها بين يدي النبي صلى الله عليه وسلم، ثم قال: إني وجدتها تدمى، فقال رسول الله صلى الله عليه وسلم لأصحابه: «لا يضر، كلوا»، وقال للأعرابي: «كل»، سنن النسائي (4/ 223
في الهدابة 4/441 ـ فصل فيما يحل أكله وما لا يحل قال ( ولا بأس بأكل الأرنب ) لأن { النبي عليه الصلاة والسلام أكل منه حين أهدي إليه مشويا وأمر أصحابه رضي الله عنهم بالأكل منه } ، ولأنه ليس من السباع ولا من أكلة الجيف فأشبه الظبي ـ
في بدائع الصنائع في ترتيب الشرائع -(4 / 153) ( كتاب الذبائح والصيود ) وعن الزهري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: “كل ذي ناب من السباع حرام” فذو الناب من سباع الوحش مثل الأسد والذئب والضبع ………… ولا بأس بأكل الأرنب لما روي عن ابن عباس رضي الله عنهما أنه قال: “كنا عند رسول الله صلى الله عليه وسلم فأهدى له أعرابي أرنبة مشوية فقال: لأصحابه كلوا”،
গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ); অধ্যায়ঃ ৪৩/ হিবা (উপহার) প্রদান; হাদিস নম্বরঃ [2402]; পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى الْقَوْمُ فَلَغَبُوا، فَأَدْرَكْتُهَا فَأَخَذْتُهَا، فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا، وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِوَرِكِهَا ـ أَوْ فَخِذَيْهَا قَالَ فَخِذَيْهَا لاَ شَكَّ فِيهِ ـ فَقَبِلَهُ‏.‏ قُلْتُ وَأَكَلَ مِنْهُ قَالَ وَأَكَلَ مِنْهُ‏.‏ ثُمَّ قَالَ بَعْدُ قَبِلَهُ‏.‏‏
We chased a rabbit at Mar-al-Zahran and the people ran after it but were exhausted. I overpowered and caught it, and gave it to Abu Talha who slaughtered it and sent its hip or two thighs to Allah’s Apostle. (The narrator confirms that he sent two thighs). The Prophet (sallallahu ‘alaihi wa sallam) accepted that. (The sub-narrator asked Anas, “Did the Prophet; eat from it?” Anas replied, “He ate from it.”)
২৪০২। সুলায়মান ইবনু হারব (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (মক্কার অদূরে) মাররায্ যাহারান নামক স্থানে আমরা একটি করগোশ তাড়া করলাম। লোকেরা সেটার পিছনে ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে আমি সেটাকে নাগালে পেয়ে ধরে আবূ তালহা (রাঃ)-এর কাছে নিয়ে গেলাম। তিনি সেটাকে যবেহ্ করে তার পাছা অথবা রাবী বলেন, দু’উরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খিদমতে পাঠালেন। শু’বা (রহঃ) বলেন, দু’টি উরুই পাঠিয়ে ছিলেন, এ শব্দের বর্ণনায় কোন সন্দেহ নেই। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহন করেছিলেন। রাবী বলেন, আমি শু’বা (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম, তিনি কি তা খেয়েছিলেন? তিনি বললেন। হ্যাঁ, খেলেছিলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেছিলেন।
প্রামান্যগ্রন্থাবলীঃ
১। নাসায়ী শরীফ, হাদীস নং ২৪২৭
২। আল হিদায়া, ৪/৪৪১
৩। বাদায়েউস সানায়ে ৪/১৫৩
৪। এমদাদুল আহকাম ৪/৩১০
৫। আপকে মাসায়েল ৫/৪৯৭

Share this

Related Posts

Latest
Previous
Next Post »