রাংগামাটি সদর উপজেলার প্রানকেন্দ্র রাংগামাটি পৌরসভার আনচে কানাচে গড়ে উঠেছে বেশ কিছু ডেইরী খামার। তার উপর জীবিকা নির্বাহ করছে অনেকে। অনেকে আবার অন্য কাজের পাশাপাশি ১/২/৫ টি গরু নিয়ে গড়ে তুলেছে ছোট ছোট খামার।কোন কোন খামারে দেখা যায় স্কুল থেকে এসে ছেলে ডুকে পড়েছে খামারের গোবর পরিষ্কার করার কাজে।সেই কাজ শেষ করে আবার সন্ধ্যা বেলা পড়ার টেবিলে মনোনিবেশ করছে।এই খামারের গরুর দুধ বিক্রি করে চলে তাদের লেখা পড়ার খরচ, পাশাপাশি পরিবারের খরচ।এই রকম বিভিন্ন মানুষের সাথে প্রতিদিন কাজ করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ডেইরী শিল্পের উপর নির্ভরশীল।খুব ভাল লাগে তাদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে পেরে।তারই ধারাবাহিকতায় আজকে গিয়েছিলাম বিশু ডেইরী ফার্মে। নি:সন্দেহে একজন সফল খমারী। বর্তমানে বাবার পাশাপাশি ছেলে বলিষ্ঠ ভাবে শ্রম বিনিয়োগ করে এই খামারে। গরুর দুধ বিক্রির পাশাপাশি গোবর থেকে তারা তৈরী করছে বায়োগ্যাস।যা তাদের রান্নার জালানীর যোগান দিচ্ছে। তাদের খামার থেকে ভাল জাতের গরু কিনে অনেকে খামার করে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখছে।তার এই সাফল্যের পেছনে মূখ্য ভুমিকা পালন করেছে এবং করছে রাংগামাটি সদর প্রাণিসম্পদ দপ্তর।কারন তাদের খামারের অধিকাংশ গাভী কৃত্রিম প্রজনন এর মাধ্যমে প্রাপ্ত।প্রানিসম্পদ দপ্তর সব সময় কৃত্রিম প্রজননের বীজ সবরাহ করে আসছে।পাশাপাশি নিয়মিত চিকিৎসা ও অন্যান সেবা প্রদান করে অর্থনৈতিক ভাবে সফল খামার তৈরীর অনুপ্রেরনা যুগিয়েছে। এভাবে খামারীদের পাশে থেকে কাজ করতে পেরে সত্যি খুব গর্ব বোধ করি। এভাবে দেশের জন্য আজীবন কাজ করে যেতে চাই।
Dr.Suchayan Chowdhury